মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পলো দিয়ে মাছ ধরার মহা-উৎসব

উচ্চকন্ঠ   06-Dec-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিলের জলে নেমে পলো দিয়ে (মাছ ধরার ফাঁদ) নিয়ে মাছ ধরতে নেমেছেন মৎস্য শিকারিরা। শৈল, মাগুর, রুই, কাতলা, মিনার কার্প, গজার, বোয়াল, মিনার কার্প, টাকিসহ নানারকম মাছ শিকার করছেন তাঁরা। বিলের পাড়ে দাঁড়িয়ে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ শৌখিন মৎস্য শিকারিদের এই মাছ ধরার উৎসব দেখতে ভিড় করেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর বাওড়ের পাশে বিলের মধ্যে এমন মাছ ধরার দৃশ্য দেখা যায়। শনিবার ছিলো বিলে মাছ ধরার মহা-উৎসব।
মাছ ধরার এই উৎসবের আয়োজন করেন কামরুজ্জামান নাসির, নজরুল ইসলাম,ওমর মন্ডল,নাসির মন্ডল, রবিউল ইসলাম, আসলাম মন্ডল, অমল কুমার দেবনাথসহ স্থানীয়রা। তাঁরা জানান, আজ এখানে বিভিন্ন প্রকারের মাছ সহ দুই কেজি ওজনের মিনার কার্প মাছ পাওয়া গেছে। গ্রামবাংলার এই মাছ ধরার উৎসবে নানান শ্রেণি-পেশার মানুষ শখ করে পলো দিয়ে মাছ শিকারে নামেন। শৌখিন মৎস্য শিকারিদের মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।
স্থানীয় কামাল হোসেন জানান, পলো দিয়ে মাছ শিকার এ অঞ্চলের অনেক পুরোনো ঐতিহ্য। বিলে মাছ শিকার করতে আসা কয়েকজন মৎস্য শিকারি বলেন, অন্য বছরের তুলনায় এ বছর অতি বৃষ্টি হওয়ায় বিলে দেশীয় মাছ ধরতে পেরেছেন। সবচেয়ে বেশি পরিমাণ দেশীয় মাছ উৎপাদিত হয় বিলাঞ্চলে। প্রতিবছর মাছ ধরার জন্য তাঁরা এ সময়টা অপেক্ষা করেন।
সদর উপজেলা মৎস্য অফিসার গোলাম সারোয়ার বলেন, উপজেলা পর্যায়ে বিলের মাছকে টিকিয়ে রাখতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হবে।

office@ukantho.com


Photo

বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুদিন পর হাত-পা বাঁধা লাশ মিললো পাটক্ষেতে

এফএনএস: ফরিদপুর সদরে হাত-পা বাঁধা, কীটনাশক খাওয়ানো অবস্থায় এক ব্যবসায়ীর...

Photo

কালীগঞ্জে মাংসের দোকানে অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাংস বিক্রির দোকানে...

Photo

কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করা হবে: সিইসি

এফএনএস:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন,...

Photo

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, ভ্রমণে সতর্কতা জারি বাংলাদেশের

এফএনএস: ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত