অন্যান্য
ফরিদপুরে দুই সন্তানসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ
উচ্চকন্ঠ 05-Jul-2025 68
এফএনএস: ফরিদপুরে রাকিবুল হাসান নামে দুবাই প্রবাসী এক ব্যক্তির দুই সন্তানসহ স্ত্রী নিখোঁজ রয়েছে। ওই প্রবাসীর বড় ভাই মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, গত তিনদিন ধরে তাদের খোঁজ মিলছে না। এ ঘটনায় গত ২ জুলাই ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের চরনশীপুর গ্রামের মৃত আব্দুল গফুর মÐলের ছেলে রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে দুবাইয়ে কর্মরত আছেন। তিনি বিদেশে থাকায় তার স্ত্রী মাকসুদা বন্যা (৩২) ও ছেলে মাহি (০৯) এবং মেয়ে তাহিয়াকে (০৭) নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন স্ত্রী। এমতাবস্থায় গত ২ জুলাই সকালে স্ত্রী সন্তানদের নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছে। ওই প্রবাসীর বড় ভাই মো. রফিকুল ইসলাম বলেন, আমরা আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাইনি। যাওয়ার সময় দুই লাখ টাকা, তিন-চার ভরি স্বর্ণ ও কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে গিয়েছে। আমরা খুব উদ্বিগ্ন রয়েছি। ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
office@ukantho.com