রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডুর কৃতি সন্তান শাহজাহান সিরাজ হলেন সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি

উচ্চকন্ঠ   29-Nov-2025   68

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কৃতি সন্তান শাহজাহান সিরাজ হলেন সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি। সাফল্যের চূড়ায় বরেণ্য ব্যাংকার! কেন্দ্রীয় নেতৃত্বে আলোড়ন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোনালী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন জেবিএবি (JBAB) কেন্দ্রীয় কমিটিতে এলো বড় রদবদল! সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, সফল ব্যাংকার মোঃ শাহজাহান সিরাজ জেবিএবি-কে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্বভার অর্পণ করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাংক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য!
পূর্বের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব সোহেল বাপ্পি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী গুরুতর কাজের সাথে যুক্ত থাকার অভিযোগে বহিস্কৃত হওয়ার ফলেই এই শীর্ষ পদটি শূন্য হয়। সাবেক সভাপতি সংগঠনের নিয়ম লঙ্ঘনের কারণে মাহবুব সোহেল বাপ্পিকে পদ থেকে অপসারণ করা হয়। তৎক্ষণাৎ জ্যেষ্ঠতার ভিত্তিতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান সিরাজকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়।
সোনালী ব্যাংকের কেন্দ্রীয় নেতৃত্বের এই শীর্ষস্থানে আসীন হওয়ায় নিজ জন্মভূমি ঝিনাইদহে আনন্দের ঢেউ লেগেছে। তাঁর এই অর্জন ঝিনাইদহের মাটিকে গর্বিত করেছে। শাহজাহান সিরাজ ৪নং পারবতীপুর ওয়ার্ডের বরেণ্য সন্তান। তাঁর মতো সফল ব্যাংকারের নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে বলে জেলাবাসী বিশ্বাস করে।
ঝিনাইদহের হরিনাকুণ্ডু পৌরসভার ৪নং পারবতীপুর ওয়ার্ডের কৃতী সন্তান তিনি, জেবিএবি সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে তিনি অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন। মোঃ শাহজাহান সিরাজের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রাপ্তি উপলক্ষে জেবিএবি-এর সর্বস্তরের সদস্যসহ দেশের ব্যাংকিং কমিউনিটির পক্ষ থেকে তাঁকে জানাই উষ্ণ অভিনন্দন ও নিরন্তর শুভ কামনা। তাঁর গতিশীল নেতৃত্বে সংগঠন নতুন উচ্চতায় পৌঁছাবে, এই প্রত্যাশা সকলের।

office@ukantho.com


Photo

গণভোটে না ভোট দেওয়া মানে চব্বিশের বিরুদ্ধে যাওয়া, স্বৈরাচারের পক্ষে দাড়ানো-উপদেষ্টা শারমিন এস মুরশিদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণভোটের জায়গায় আমাদের কোনে নিরপেক্ষ...

Photo

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ৩০ মে ২০২৫ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায়...

Photo

দেশনেত্রীর বিদায়ে ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে জামায়াত আমিরের শোক স্বাক্ষর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশ হারিয়েছে তার আপসহীন কাণ্ডারিকে।...

Photo

ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: স্বাধীনতার ঘোষক বহু দলীয় গনতন্ত্রের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত