অন্যান্য
রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
উচ্চকন্ঠ 29-Sep-2025 75
এফএনএস: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো- ওই গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন ও মো. রাব্বুলের ছেলে মো. রাফি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, সকালে খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে বলেও জানান তিনি।
office@ukantho.com