রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

উচ্চকন্ঠ   17-Mar-2025   50

Photo

এফএনএস: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আরশাদ (২২) নামে একজনকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। গতকাল সোমবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমানের আদালত এই রায় ঘোষণা করেন। কারাদÐের পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়। আদায় করা জরিমানা আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ও তার পরিবারকে দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণা সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এরশাদ আলম জর্জ। মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় আসামি আরশাদ ভুক্তভোগীকে পাশের দোকান থেকে সিগারেট ও শ্যাম্পু আনতে বলে। সে সিগারেট ও শ্যাম্পু আনলে আসামি দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর করেরগাঁও মোবারকের বাড়ির পাশে ফাঁকা ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। ভুক্তভোগী বাড়িতে গিয়ে তার মাকে ওই ঘটনা জানায়। প্রথমে মিটফোর্ড হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগীর চিকিৎসা করানো হয়। ওই ঘটনায় একই বছরের ৫ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয় দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। মামলা তদন্ত করে সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক মো. হামিদুল ইসলাম একই বছরের ১৬ নভেম্বর শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় অভিযোগপত্র দাখিল করেন। এরপর চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালীন সময়ের আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের অভিযানে চায়না দুয়ারী ফিক্সড ইঞ্জিন ধ্বংস

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতকাল (১০সেপ্টেম্বর...

Photo

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

এফএনএস: বগুড়ার কাহালুতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার...

Photo

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ...

Photo

যে কোন দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

এফএনএস: স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত