বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নওগাঁয় ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উচ্চকন্ঠ   30-Aug-2026   35

Photo

এফএনএস: নওগাঁর আত্রাইয়ে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সাথী (২২) নামে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাথী ওই গ্রামের প্রবাসী প্রেম কুমারের স্ত্রী। স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান সাথী। আজ সকালে সাথীর শাশুড়ি গৃহস্থালির কাজে পানি আনতে বাইরে যাওয়ার সময় সাথীকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে সন্দেহ তৈরি হয়। পরে শাশুড়ির চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সাথীর মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে আত্রাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আত্রাই থানার ওসি মাহাবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো কলহের জের ধরে গৃহবধূ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

office@ukantho.com


Photo

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহের যুবক, সীমান্তবর্তী নদীতে লাশ দেখে পরিবারে চলছে আহাজারী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: রাঁতের আঁধারে সীমান্ত পার...

Photo

ঝিনাইদহে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের...

Photo

মানবপাচার মামলায় ফাইনাল রিপোর্টে বাদী-সাক্ষীর স্বাক্ষর জালের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকু-ু থানায় দায়ের হওয়া...

Photo

কালীগঞ্জে শারদীয়া দুর্গাপূজায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে দুর্গাপূজা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত