বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

উচ্চকন্ঠ   20-Jul-2025   56

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঝিনাইদহ জেলা কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলী, যুগ্ম আহŸায়ক,শামসুর রহমান,যুগ্ম আহবায়ক, আব্দুর রশিদ মোহনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেসময় বক্তারা বলেন, শহীদদের আদর্শকে বুকে ধারণ করে দেশের পরিবেশ রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কৃষকদল এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।
অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে চক্ষু হাসপাতাল চত্বরে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে হত্যাকান্ডের জেরে ৩৭টি গরু লুট, বাড়ি ভাংচুর-লুটপাট

বিছির আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর...

Photo

উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ অতি দ্রুত নির্বাচন: মির্জা ফখরুল

এফএনএস: চলমান উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে ‘অতি দ্রুত...

Photo

রাজনৈতিক বিতর্কে ড. ইউনূস কী জাদু দেখাবেন, জানতে চান মান্না

এফএনএস: কীভাবে ঈদযাত্রা ভালো করা যায়, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস...

Photo

বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি ফেডারেশন নির্বাচন সম্পন্ন: মোচিকের রিংকু সভাপতি, জাহিদ দপ্তর সম্পাদক ও মিলন সদস্য

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি ফেডারেশনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত