সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

হরিণাকুন্ডুতে হত্যাকান্ডের জেরে ৩৭টি গরু লুট, বাড়ি ভাংচুর-লুটপাট

উচ্চকন্ঠ   12-Feb-2025   52

Photo

বিছির আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রাম থেকে কোটি টাকা মুল্যের ৩৭টি গরু লুট হয়েছে। এছাড়া ৫/৬টি বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে ঘরের জনিসপত্র ও সোনাদানা লুটপাট করার অভিযোগ উঠেছে। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি সমর্থিত দুই গ্রæপে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় আসামীদের বাড়িতে লুটপাট চালায় প্রতিপক্ষরা। এ ঘটনায় ২০ জনকে আসামী করে হরিণাকুন্ডু থানায় নিহত মোশারফ হোসেনের স্ত্রী ময়না খাতুন হত্যা মামলা করেছেন। হত্যা মামলায় ওয়ার্ড বিএনপির সভাপতি মইনকে গ্রেফতার করেছে পুলিশ। হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান জানান, মঙ্গলবার সকালে চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে সংঘর্ষে মোশারফ হোসেন নামে এক বিএনপি কর্মী নিহত হন। ওই ঘটনায় নিহতের স্ত্রী ময়না খাতুন বাদি হয়ে একই দিন বিকালে হরিণাকুন্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করা হয়। এদিকে মোশাররফ হোসেন হত্যার পর আসামীদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও গোয়াল ঘর থেকে গরু লুটপাটের অভিযোগ উঠেছে। গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দলু ও হানেফ গ্রæপের সমর্থকরা বিএনপি নেতা সাইদের ৫টি, আমিরুলের ৩টি, মইনের ২টি, আমিরুলের ৪টি, আব্দুল জব্বারের ৫টি ও আব্দুল আলীমের ৩টিসহ মোট ৩৭ গরু নিয়ে গেছে। লুটকৃত এসব গরুর দাম প্রায় কোটি টাকা হবে বলে বিএনপি নেতা সাইদ জানান। এছাড়া বাদী পক্ষের লোকজন সাইদের বাড়ি থেকে দুই লাখ ও সারের দোকান থেকে দেড় লাখ টাকা নিয়ে গেছে। এ সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাংচুর চালানো হয়। বর্তমান গ্রামটি পুরুষ শুন্য হয়ে পড়েছে। হত্যা মামলায় আসামী হয়ে বেশির ভাগ পুরুষ গ্রামছাড়া হয়েছে। এই সুযোগে দলু গ্রæপের সমর্থকরা ভাংচুর লুটপাট চালাচ্ছে। স্থানীয় চাঁদপুর ইউনিয়নের মেম্বর আশরাফ উদ্দীন স্বপন জানান, হাকিমপুর গ্রাম থেকে একাধিক ব্যক্তির গরু লুট কথা ও ভাংচুরের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছেন। এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান জানান, গরু লুট বা বাড়ি ঘরে হামলা ভাংচুরের কোন তথ্য তার কাছে নেই। এমন কোন ঘটনা ঘটলে তো থানায় অভিযোগ আসতো বলে তিনি মন্তব্য করেন।

office@ukantho.com


Photo

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

এফএনএস: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা...

Photo

চট্টগ্রামে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় অস্থিতিশীলতা...

Photo

দুদকের মামলার তথ্য গোপন করে তিন শিক্ষকের সরকারি হওয়ার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান ফৌজদারি...

Photo

ঝিনাইদহে পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে স্থায়ী ও দীর্ঘমেয়াদী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত