রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

ঝিনাইদহে পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন

উচ্চকন্ঠ   19-Jan-2025   51

Photo

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শনিবার সকালে ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (উপকরণ ও সরবরাহ) আবু তাহের সানাউল্লাহ নুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোহা: মোজাম্মেল করিম, সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) ডা: প্রবীর কুমার মন্ডল, সহকারী পরিচালক ওয়ালিয়ুর রহমান, ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা: মাহবুবা আখতার তাবীয়া, কোটচাঁদপুরের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: সাদমান ফাহিম, সদর উপজেলার (এমসিএইচ-এফপি) ডা: তানিয়া আক্তার তৃপ্তি, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শনিবার থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন এলাকার প্রসুতি প্রসুতিত্তোর মা, শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ সকল প্রকার সেবা প্রদাণ ও সেবা সম্পর্কে অবহিত করা হবে।

office@ukantho.com


Photo

নড়াইলে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ জন গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলায় (১২)...

Photo

সুষ্ঠু নির্বাচন নিয়েই জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সালাহউদ্দিন

এফএনএস: অন্তর্বর্তী সরকারের নানা অর্জন ও ব্যর্থতার প্রসঙ্গ টেনে বিএনপির...

Photo

জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো...

Photo

পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

এফএনএস: বাংলা রাজধানীর ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে রনি খন্দকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত