সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ

উচ্চকন্ঠ   17-Feb-2025   40

Photo

উচ্চকন্ঠ ডেস্ক: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ খালাসপ্রাপ্ত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার ঢাকার দ্রæত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে গত ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে মামলার সব আসামিকে খালাস দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, মামলায় তারেক রহমানসহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন। রায়ে তাদের বিরুদ্ধে পূর্বে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন আদালত। হাইকোর্টের সেই আদেশ বিচারিক আদালতে আসলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তারেক রহমানসহ অন্যদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৮ সালে ঢাকার দ্রæত বিচার ট্রাইব্যুনাল-১ রায় দেয়। রায়ে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদÐ দেওয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির নেতা হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসাইনসহ ১৯ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে দÐ দেন ট্রাইব্যুনাল।

office@ukantho.com


Photo

ট্রাম্পের অভিষেকে ওয়াশিংটন যাচ্ছেন চীনের ভাইস প্রেসিডেন্ট

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...

Photo

যারা দেশকে নতুনভাবে গড়তে চায় না, তারাই এখন নির্বাচন চায়: ফরহাদ মজহার

এফএনএস: যারা দেশকে নতুনভাবে গঠন করতে চায় না, তারাই এখন জাতীয় সংসদ নির্বাচনের...

Photo

প্রয়োজনীয় সংস্কার হয়ে গেলে অংশগ্রহণমূলক নির্বাচন করবো: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব...

Photo

নিজ হাতে বানানো আর্জেন্টিনার পতাকা: ক্ষুদে ভক্ত আবীরকে জার্সি, পতাকা ও ফুটবল উপহার দিল আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আর্জেন্টিনার এক ক্ষুদে ফুটবল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত