বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ-এ শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ৬ যানবাহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা, জব্দ ১০ হাইড্রোলিক হর্ন

উচ্চকন্ঠ   01-Oct-2026   19

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঝিনাইদহ পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী পরিচালিত অভিযানে যানবাহনে নির্ধারিত শব্দমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি বাস ও ট্রাকের চালককে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে শব্দের মাত্রা অতিক্রমকারী ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এ ছাড়া নির্মাণসামগ্রী—মাটি, বালি, ইট, সিমেন্ট ও ময়লা-আবর্জনা অনাবৃত অবস্থায় পরিবহনের দায়ে একটি ড্রাম ট্রাকের চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে ছয়টি যানবাহনের চালককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, ঝিনাইদহ মো. হাবিবুর রহমান। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। এ সময় নমুনা সংগ্রহকারী মো. কামারুজ্জামান মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।

অভিযানকালে চালক ও উপস্থিত জনসাধারণকে শব্দ ও বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণকারী ও পরিবেশ আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার, সাবেক রাষ্ট্রপতি...

Photo

হরিণাকুন্ডুতে ঈদ উপহার হিসেবে ৮২ নারীকে সেলাই মেশিন প্রদাণ

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে...

Photo

চট্টগ্রামে শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ড থানার ১২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার...

Photo

কর্মীদের ফেলে রাখা ময়লা পরিষ্কার করলেন বিএনপি নেতা হামিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: হলুদ রঙের পাঞ্জাবি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত