শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দুদকের মামলার তথ্য গোপন করে তিন শিক্ষকের সরকারি হওয়ার অভিযোগ

উচ্চকন্ঠ   02-Jul-2026   33

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান ফৌজদারি মামলার তথ্য গোপন এবং জালিয়াতির মাধ্যমে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের তিন শিক্ষককে রাজস্ব খাতে (সরকারি) অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে| এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) অন্ধকারে রেখে কলেজের বর্তমান অধ্যক্ষের যোগসাজশে এ অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালকের (ডিডি) কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে|
অভিযুক্ত শিক্ষকরা হলেন— কলেজের উপাধ্যক্ষ (নন-ক্যাডার) মো. আব্দুল মজিদ মণ্ডল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক (নন-ক্যাডার) মনোজ কান্তি বিশ্বাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক (নন-ক্যাডার) রকিবুল ইসলাম মিল্টন|
নথি সূত্রে জানা গেছে, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার খাতা চুরির অভিযোগে সিআইডির তদন্তে সত্যতা পাওয়ার পর কলেজের সাবেক অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান তাদের বিরুদ্ধে দুদকে মামলা দায়ের করেন (মামলা নং- ঝিনাইদহ-১/২০২৪)| পরে দুদকের ঝিনাইদহ সমšি^ত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান তদন্ত শেষে চার্জশিট দাখিলের অনুমতির জন্য প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠান| বর্তমানে মামলাটি ঝিনাইদহের বিশেষ দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে|
লিখিত অভিযোগে বলা হয়েছে, মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তা প্রত্যাহার হয়েছে— এমন মিথ্যা তথ্য দিয়ে কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ মাউশিতে প্রয়োজনীয় ক্লিয়ারেন্স ছাড়াই ফাইল পাঠান| অভিযোগ অনুযায়ী, মাউশিও কোনো ধরনের ক্রস-চেক বা যাচাই-বাছাই ছাড়াই গত ১৪ জানুয়ারি ওই তিন শিক্ষককে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে|
এছাড়া খাতা চুরি মামলার প্রধান অভিযুক্ত রকিবুল ইসলাম মিল্টনকে ২০২৬ সালের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় স্থানীয় শিক্ষা মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে|
এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ চিন্ময় বাড়ৈর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি| কলেজে গিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি| অভিযোগকারীদের দাবি, তিনি যোগদানের পর থেকে নিয়মিত কলেজে উপস্থিত হন না| এছাড়া তার বিরুদ্ধে কলেজ তহবিলের অর্থ তছরুপ এবং রংপুরে কর্মরত থাকাকালে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে| তবে এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি|
অভিযুক্ত প্রভাষক রকিবুল ইসলাম মিল্টন দাবি করেন, মামলাটি প্রত্যাহার করা হয়েছে| তবে আদালত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুদকের মামলা তদন্তে অভিযোগ প্রমাণিত হয়ে বিচারাধীন অবস্থায় থাকলে তা প্রত্যাহারের সুযোগ নেই|
অভিযোগকারী পক্ষ জানায়, বিষয়টি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)-কে অবহিত করা হলেও এ পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি|
এ বিষয়ে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) তরুণ কুমার ঘোষ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুতর। মামলা চলমান বা চার্জশিটভুক্ত কোনো বিষয়ে তথ্য গোপনের সুযোগ নেই। দুদকের পরবর্তী সভায় বিষয়টি উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমতি চাওয়া হবে| প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) চিঠি দেওয়া হবে|

office@ukantho.com


Photo

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেপ্তার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদকঃ নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক...

Photo

ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা

এফএনএস: ঝিনাইদহ সদর উপজেলার দিঘীরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

Photo

জামালপুরে পুলিশের ওপর হামলা করে মাদক কারবারিকে ছিনতাই, আটক ৪

এফএনএস: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক...

Photo

হৃদরোগ বিশেষজ্ঞ হলেন ডা. লিমন পারভেজ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত