শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   16-Apr-2026   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর কলেজ এলাকার একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই এলাকার ইকো ব্রিকস’র পুকুর থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। কিশোরী নাসিমা খাতুন উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।
স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের ইকো ব্রিকস’র পুকুরে এক কিশোরীর লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা এসে পরিচয় শনাক্ত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্বজনরা জানায়, বুধবার সকালে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি সে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে টোল আদায়কারীর হাতে শিবির নেতা আহত

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত টোল আদায় ও লাটা চালককে মারধরের প্রতিবাদ...

Photo

সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

এফএনএস: রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব...

Photo

তারেক রহমানের ঈদ উপহার পেলেন কালীগঞ্জে নিহত যুবদল নেতার পরিবার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

ঝিনাইদহে যুবদের জন্য তাকওয়া ও সিয়ামের শিক্ষা শীর্ষক আলোচনার সঙ্গে ইফতার মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানকে সামনে রেখে ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত