বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   02-Jun-2026   138

Photo

এফএনএস: খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (২০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকার স্কুলের সামনে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবক একই থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা কাজী আনিসুর রহমানের ছেলে। নিহতের বড় ভাই কাজী রাইসুল জানান, সকালে আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। ছোট ভাইয়ের স্ত্রীর মাধ্যমে জানতে পারলাম সোয়া ১১টার দিকে রাশেদের পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে শুনতে পাই স্কুল ভিটার স্কুলের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। লবণচরা থানার এসআই পিযুষ দাশ জানান, সংবাদ জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার নেপথ্য জানার চেষ্টা করা হচ্ছে। হত্যাকান্ডের সাথে রাশেদের পরিচিতরা জাড়িত রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে ১৯ মার্চ নিহত রাশেদের বাড়িতে ঢুকে তারা বাবা কাজী আনিসুর রহমান, মা রঞ্জুয়ারা বেগম, বড় ভাই রাইসুল ইসলাম, স্ত্রী ফাহিমাকে গুলি করে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, প্রায় তিন বছর আগে রাশেদ একটি মাদক মামলায় কারাবন্দি হয়েছিলেন। কারাগারে তার সঙ্গে একই ধরনের মামলায় বন্দি ইমরান নামে এক ব্যক্তির পরিচয় হয়। পরবর্তীতে ইমরানের বাড়িতে রাশিদ যাতায়াত শুরু করেন। আনুমানিক ছয়-সাত মাস আগে ইমরান আবারও এক মামলায় কারাগারে গেলে রাশিদ ইমরানের স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন। ধারণা করা হচ্ছে, এর জেরে ওই হামলা হয়েছিল। এবং গতকাল মঙ্গলবার রাশেদকে হত্যা করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে নামাজ আদায়কালে দুর্গাপুর জামে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর...

Photo

পিআর-সহ অন্যান্য দাবি মানা না হলে বড় আন্দোলনের ডাক জামায়াতসহ ৮ দলের

এফএনএস: আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ অন্যান্য...

Photo

কালীগঞ্জে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়ক ৬ লেনে...

Photo

এমপি আলী আজমের উদ্যোগে ১৭ ইউনিয়নের কৃষকদের মাঝে ৯০টি স্প্রে মেশিন বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত