শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

এমপি আলী আজমের উদ্যোগে ১৭ ইউনিয়নের কৃষকদের মাঝে ৯০টি স্প্রে মেশিন বিতরণ

উচ্চকন্ঠ   05-Jul-2026   31

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের প্রকৃত উপকারভোগী কৃষকদের মাঝে ৯০টি ব্যাটারিচালিত কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে| ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা উন্নয়ন সহায়তা (এডিপি) খাতের বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়|
রোববার (৫ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের আলহেরা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমীর আলী আজম মো. আবু বকর কৃষকদের হাতে স্প্রে মেশিন তুলে দেন|
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি খাতকে আধুনিক ও উৎপাদনমুখী করতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই| কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, সময় সাশ্রয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ও জনপ্রতিনিধিদের সমšি^ত উদ্যোগে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়াল, ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান এবং উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন| এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন|
আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার নির্দেশনার আলোকে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা উন্নয়ন সহায়তা (এডিপি) খাতের বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা বাবদ বরাদ্দকৃত অর্থ থেকে সরকারি ক্রয়বিধি অনুসরণ করে এসব স্প্রে মেশিন সংগ্রহ ও বিতরণ করা হয়েছে|
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে| তাদের মতে, এ ধরনের কৃষিবান্ধব উদ্যোগ মাঠপর্যায়ে আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|

office@ukantho.com


Photo

জামায়াত ‘নির্ভরযোগ্য মিত্র না’, কঠিন মূল্য ‘চুকাতে হবে’ এনসিপিকে: সামান্তা

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামী 'নির্ভরযোগ্য মিত্র না' মন্তব্য...

Photo

গাইবান্ধায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

এফএনএস: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

Photo

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আল ইমরান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত