বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আল ইমরান

উচ্চকন্ঠ   08-Jun-2026   49

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে| সোমবার (৮ জুন) ভোরে শহরের বিভিন্ন সড়কে এ মিছিল বের করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন|
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে মিছিলটি শহরের পায়রা চত্বর এলাকা থেকে শুরু হয়| পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়| প্রায় এক কিলোমিটার পথজুড়ে মিছিলটি অতিক্রম করে|
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের দাবির পক্ষে অবস্থান তুলে ধরেন| স্লোগানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে তা বন্ধের দাবি জানানো হয়| একই সঙ্গে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানানো হয়|
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন| তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এ ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি|
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিছিল চলাকালে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক ছিল| তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি|
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ মিছিল নিয়ে আলোচনা সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে|

office@ukantho.com


Photo

শখের ঘোড়ায় কদর বেড়েছে কোটচাঁদপুরের আসাদুলের

মামুন হোসেন নিজস্ব প্রতিবেদক, কোটর্চাঁদপুর: বিলুপ্তপ্রায় ঘোড়া ও ঘোড়ার...

Photo

মহেশপুর শীতে অধিক ফলনের আশায় লাইটিং পদ্ধতিতে হচ্ছে শত শত বিঘা জমি ড্রাগন চাষ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আলোকিত...

Photo

পাকিস্তানের বাণিজ্য প্রতিনিধি দলের ঢাকা সফরে সন্তুষ্টি প্রকাশ

এফএনএস: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক)...

Photo

তারাবির নামাজ শেষ করে ফেরার পথে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

এফএনএস: মসজিদে তারাবির নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন কক্সবাজারের উখিয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত