মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর শীতে অধিক ফলনের আশায় লাইটিং পদ্ধতিতে হচ্ছে শত শত বিঘা জমি ড্রাগন চাষ

উচ্চকন্ঠ   12-Dec-2025   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আলোকিত হয়ে ওঠে নান্দনিক সব ড্রাগন বাগান। চারদিকে ঝুলছে শত শত বৈদ্যুতিক বাল্ব। দূর থেকে দেখতে যেন বৈদ্যুতিক কোনো লাইট হাউস। আর এই আলোর নিচেই বেড়ে উঠছে কৃষকের স্বপ্ন। ব্যতিক্রমী এই চাষাবাদ দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ।

মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম লাইটিং পদ্ধতিতে ড্রাগন ফল চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। তাঁর দাবি, রাতে ড্রাগন গাছে নির্দিষ্ট তাপমাত্রায় আলো জ্বালিয়ে রাখলে গাছে ফুল ও ফল দুটোই আগের তুলনায় অনেক বেশি হয়। এতে ফলন যেমন বাড়ছে, তেমনি পাওয়া যাচ্ছে অসময়ের ফল—যার দাম বাজারে দ্বিগুণ।
ওই গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, চায়না থেকে বিশেষ ধরনের লাইট সংগ্রহ করে ছয় বিঘা জমিতে তিনি এ পদ্ধতিতে চাষ শুরু করেন। প্রথম বছরেই ভালো ফলন পান। এখন প্রতি মাসে তাঁর হাতে আসছে লাখ টাকার বেশি আয়। তিনি বলেন, ‘অনেকেই প্রথমে বিষয়টা বিশ্বাসই করেননি। কিন্তু ফল দেখে এখন অনেক কৃষক এ পদ্ধতি অনুসরণ করতে আগ্রহ দেখাচ্ছেন।’
প্রতিদিন সন্ধ্যার পর বাগানে জ্বলে ওঠে সারি সারি বাতি। আলোয় ঝলমল এই বাগান দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউবা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এর মধ্যেই এই ড্রাগন বাগান হয়ে উঠেছে স্থানীয় আকর্ষণ।
এদিকে কৃষকের এই উদ্ভাবনী উদ্যোগে হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। কৃষকেরা যেন সঠিক পদ্ধতিতে এই লাইটিং প্রযুক্তি ব্যবহার করতে পারেন—সে জন্য দেওয়া হচ্ছে নিয়মিত পরামর্শ।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, ‘লাইটিং পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করতে পারলে ড্রাগনের ফুল ও ফলন উভয়ই বাড়ে। পাশাপাশি রোগবালাই দমন, সার প্রয়োগ ও শাখা-প্রশাখা পরিচর্যা নিয়েও কৃষকদের নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে।’
উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর মহেশপুর উপজেলায় প্রায় ৫০০ বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে। চাষিরা বলছেন, বৈচিত্র্যময় আবহাওয়া, মাটি ও লাভজনক বাজার সব মিলিয়ে ড্রাগন ফল এখন উপজেলার অন্যতম সম্ভাবনাময় বাণিজ্যিক ফসল।
মহেশপুরের কৃষক নজরুল ইসলামের এই আলোকিত ড্রাগন বাগান এখন স্থানীয় কৃষকদের কাছে অনুপ্রেরণার নতুন ঠিকানা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে আধুনিক কলাকৌশল প্রয়োগে লাভজনক পদ্ধতিতে আখচাষ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আধুনিক কলাকৌশল...

Photo

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও চোখে চোখ রেখে কথা বলা যায়: তথ্য উপদেষ্টা

এফএনএস: ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও প্রয়োজনে...

Photo

সড়কের পাশে পাওয়া গেল দুই নারীর লাশ

এফএনএস: পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় সড়কের পাশে পড়ে ছিল...

Photo

ফ্যাসিস্ট আ.লীগ ও তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: রাশেদ খাঁন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত