রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ফ্যাসিস্ট আ.লীগ ও তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: রাশেদ খাঁন

উচ্চকন্ঠ   08-Nov-2025   74

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আ'লীগের কেউ ভোটে অংশগ্রহণ করতে পারবে না। বাংলার জমিনে আর কোনদিন ১৮/২৪ এর মত নির্বাচন হবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। যেখানে ফ্যাসিস্টদের কোন জায়গা হবে না।
৮ নভেম্বর শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা এবং ঝিনাইদহ ৪ আসনে গণধিকার পরিষদের প্রার্থী প্রভাষক সাখাওয়াত হোসেনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাশেদ খান তাদের দলীয় প্রার্থীকে পরিচিত করিয়ে আরো বলেন, এই সরকারের একজন উপদেষ্টা বলেছেন, একজন সংসদ প্রার্থীর ভোট করতে ২০-২৫ কোটি টাকা খরচ হয়। এসবের বিরোধিতা করে বলেন, নগদ টাকা, মাংশ বা কোন উপঢোকন দিযে যদি কেউ ভোট চাইতে আসে তাদেরকে ঝাটা বাড়ুন দিয়ে প্রতিহত করবেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন আয়োজন নিয়ে এখনো তালবাহানা চলছে।
আগামী ফেব্রয়ারী মাসে যদি নির্বাচন না হয় তাহলে দেশে আরো একটি ১/১১ নেমে আসতে পারে। তিনি বলেন, তৃনমুলে এখনো দখলদারিত্ব চলছে। যারা এসব অপকর্ম করছে তাদেরকে জুলাই আন্দোলনের সবদল মিলে প্রতিহত করতে হবে। সন্ত্রাসীদের কোন দলীয পরিচয নেই।
গণআধিকার পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভাতে আরো বক্তব্য রাখেন, গণধিকার পরিষদ ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, কালিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সোলাইমান হোসেন সহ যুব ও ছাত্র পরিষদের জেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ট্রাফিক পুলিশ ও নিরাপদ সড়ক আন্দোলনের যৌথ লেন ম্যানেজমেন্ট কার্যক্রম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা...

Photo

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: প্রেস সচিব

এফএনএস: মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০...

Photo

নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে সরকার কথা রাখেনি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

পিআর-প্রতীকের আন্দোলন নির্বাচনে প্রভাব পড়বে না: ইসি আনোয়ারুল

এফএনএস: জামায়াতের পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক বরাদ্দের বিষয়টি নির্বাচনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত