বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ৩০ বোতল সিরাপ জব্দ

উচ্চকন্ঠ   18-Oct-2026   14

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩০ বোতল উইনসেরেক্স (Wincerex) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) ভোরে মহেশপুর উপজেলার পাকরাইল কবরস্থানের পাকা রাস্তার পাশ থেকে এসব মালামাল জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টার দিকে সামন্তা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৫৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকরাইল কবরস্থানের পাকা রাস্তার পাশে অভিযান চালায়। এ সময় এক চোরাকারবারিকে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৩০ বোতল উইনসেরেক্স সিরাপ, একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জব্দ করা মাদক, অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক ৭ নভেম্বরের র‌্যালিতে জনতার ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বর্নাঢ্য র‌্যালির মধ্যদিয়ে ঝিনাইদহে...

Photo

সংস্কার-নীতি প্রণয়ন নভেম্বরে শেষ হবে এটা সঠিক নয়: অন্তর্বর্তী সরকার

এফএনএস: সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরে শেষ করতে হবে-এমন ধারণা...

Photo

শৈলকুপায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ভাটই বাজার রণক্ষেত্র

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

এফএনএস: যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত