সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সংস্কার-নীতি প্রণয়ন নভেম্বরে শেষ হবে এটা সঠিক নয়: অন্তর্বর্তী সরকার

উচ্চকন্ঠ   27-Oct-2025   56

Photo

এফএনএস: সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরে শেষ করতে হবে-এমন ধারণা সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোটার্স’ অনুষ্ঠানে গত রোববার উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেটা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মনে করে অন্তর্বর্তী সরকার- বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে। এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে গিয়ে মাহফুজ আলম এ তথ্য জানান। ডিআরইউ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাব, তার মধ্যে মোট ২৩টি প্রস্তাব ছিল আশু করণীয়, যেটা এই সরকারের সময়সীমার মধ্যে করা সম্ভব। মন্ত্রণালয়ের কর্মকর্তা, আমলারা পর্যালোচনা করে মোট ১৩টি প্রস্তাব বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন। এটা খুব শিগগির দেখা যাবে। তিনি বলেন, এগুলো যে খুব বড় কিছু, এ রকম নয়। কিন্তু আমাদের যে সময়সীমা আছে, তখন তো ছিল তিন মাস। এখন তো আর হয়তো এক মাস আছে। কারণ, এই যে জিনিসগুলো করা হবে, সেটা ক্যাবিনেটেই করতে হবে। অথবা নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে। সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না। কারণ, নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা। এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর সম্ভবত ক্যাবিনেট মিটিং বসে না।

office@ukantho.com


Photo

ছাত্র-জনতার কুষ্টিয়া সিভিল সার্জন অফিস ঘেরাও

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে কুষ্টিয়া...

Photo

ঈদের আগে রিজার্ভ বেড়ে ২৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত

এফএনএস: রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে চলতি মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স...

Photo

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা-মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

এফএনএস: গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অনুপ্রবেশকারী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত