বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ঐতিহাসিক ৭ নভেম্বরের র‌্যালিতে জনতার ঢল

উচ্চকন্ঠ   08-Nov-2025   69

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বর্নাঢ্য র‌্যালির মধ্যদিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষ্যে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেয়। শনিবার (৮ নভেম্বর) সকালে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ও কেসি কলেজ সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্টান্ড সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা’র সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, বিএনপি নেতা মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, মাহবুবুর রহমান শেখর, যুবদল নেতা আহসান হাবীব রনক, পিন্টু, ছাত্রদলের এসএম সমীনুজ্জামান সমীন, মুশফিকুর রহমান মানিক, মহিলা দলের অধ্যক্ষ কামরুন্নাহার লিজি ও তহুরা বেগম।
সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি সভাপতি এম এ মজিদ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সচল হয়েছিল। তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। বাংলাদেশ বিরোধী চক্রান্তকারীরা তৎপর হয়ে উঠেছে। কাজেই, দেশের প্রতিটি আসনে বিএনপির দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া জরুরি। বিএনপি প্রার্থীরা জয়লাভ করলে দেশ ও দল সামনের দিকে এগিয়ে যাবে।
এর আগে সকাল থেকে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খন্ড খন্ড মিছিল শহরে প্রবেশ করতে থাকে। শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। বাদ্য বাজনা বাজিয়ে নেচে গেয়ে অ্যাডভোকেট এমএ মজিদের মনোনয়নের দাবিতে স্লোগানে দিতে থাকেন। এসময় স্লোগানে স্লোগানে উজির আলী স্কুল মাঠ ও পার্শ্ববর্তী এলাকার সড়ক-অলিগলি মুখর হয়ে ওঠে। বিকাল ৩টার দিকে হরিণাকুন্ডু উপজেলা ক্রিড়া সংস্থার মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষ্যে এক বিরাট সমাবেশের আয়োজন করা হয়।

office@ukantho.com


Photo

৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ৫ আগস্টের...

Photo

অনলাইন জুয়ায় হেরে যুবকের আত্মহত্যা

এফএনএস: অনলাইন জুয়া খেলায় হেরে হৃদয় দেব (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।...

Photo

একজন হামিদুল ইসলাম: জিয়া পরিবারই যার ধ্যান-জ্ঞান

নিজস্ব প্রতিবেদক: জিয়া পরিবার অন্তঃপ্রাণ একজন কালীগঞ্জের হামিদুল...

Photo

ঝিনাইদহ শহরে কুকুরের কামড়ে ২০ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরে পাগলা কুকুরের কামড়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত