মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আধুনিক কলাকৌশল প্রয়োগে লাভজনক পদ্ধতিতে আখচাষ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   10-May-2025   59

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আধুনিক কলাকৌশল প্রয়োগে লাভজনক পদ্ধতিতে আখচাষ বিষয়ক আখচাষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শনিবার বেলা ১১টায় দুলালমুন্দিয়া ফার্মাস এগ্রো এন্ড ফিসারিজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফার্মাস এগ্রো এন্ড ফিসারিজ এর প্রোপাইটার আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো, সাইফুল ইসলাম ও প্রধান আলোচক ছিলেন মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল। এঠাড়া উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক (অর্থ) মো. জাহিদুর ইসলাম, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান রিংকু, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, স্ট্যান্ডার্ড চাটাড ব্যাংকের অফিসার রেদোয়ান আহমেদ ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মিলের উপব্যবস্থাপক মহিদুল আলম। সম্মেলনে উপস্থিত আখচাষি ওহিদুল ইসলাম, কামাল হোসেন ও শুকুর আলী বলেন, ধান ভুট্টার সাথে মিল রেখে আখের মূল্য বৃদ্ধি করতে হবে। না হলে স্বল্প সময়ে অধিক লাভজনক ফল ও ফসল চাষ বৃদ্ধির ফলে আখচাষে কৃষকরা আগ্রহ হারাবে।
এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান আলোচক মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল বলেন, ভালো জমি ও আখের জাত এবং সঠিক পরিচর্যা পেলে অন্য ফল ফসলের থেকে আখচাষ বেশি লাভজনক। আখচাষে অধিক লাভ পেতে হলে আধুনিক কলাকৌশল প্রয়োগ করতে হবে। তিনি এ বিষয়ে একটি ডিজিটাল কনটেন্ট কৃষকদের সামনে উপস্থাপন করেন।

office@ukantho.com


Photo

ট্রাক্টর চষে কৃষকের ক্ষেত নষ্ট: এবার শিল্প প্রতিষ্টান মোবারকগঞ্জ চিনিকলের পক্ষে থানায় অভিযোগ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: হুমকি দিয়েও জমি দখলে ব্যার্থ সন্ত্রাসীরা...

Photo

কিশোরগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

এফএনএস: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে গোসল করতে নেমে তানিয়া (১২) ও লামিয়া...

Photo

সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাখার বিষয়ে বিএনপি অবিচল: ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

কালীগঞ্জে নবীণ শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও পবিত্র কোরআন শরীফ উপহার

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত