শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ছাত্র আন্দোলন ব্যবহৃত পিস্তলসহ গুলি উদ্ধার, ২ আওয়ামীকর্মী আটক

উচ্চকন্ঠ   14-Jan-2025   58

Photo

এফএনএস: কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় দুটি পিস্তল, গুলি, ম্যাগাজিন, চাইনিজ কুড়ালসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র ছাত্র আন্দোলনে হামলায় ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর স্টেশন রোডে বিআরটি ট্রেনিং ডিপো অফিসে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান। গত সোমবার মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর একটি দল। আটকরা হলেন কুমিল্লা নগরীর ৬ নম্বর ওয়ার্ডের জাকির (৩৮) ও লিটন (৪২)। সূত্র জানায়, দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আটক আসামিদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। ক্যাপ্টেন সাদমান জানান, গত সোমবার দিবাগত রাতব্যাপী নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জাকিরকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে লিটন নামে আরেকজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, চাপাতি, ছুরিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছিল। আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

বন্ধুত্ব চাইলে হাসিনা কার্ড খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এফএনএস: ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে...

Photo

কালীগঞ্জ পৌর স্যানেটারী এন্ড টাইলস ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পৌর স্যানেটারী...

Photo

অর্থনীতি স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ: অর্থ উপদেষ্টা

এফএনএস: বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল...

Photo

ঝিনাইদহ-১ আসনে মনোনয়ন জমা দিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চারটি আসনে বিএনপি ও জামায়াতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত