বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ-১ আসনে মনোনয়ন জমা দিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল

উচ্চকন্ঠ   29-Dec-2025   119

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চারটি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের হেভিওয়েট প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান তাঁর মনোনয়নপত্র জমা দেন। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: মাহফুজুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় বিএনপি প্রার্থীর সঙ্গে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ মনোনয়নপত্র জমা দেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসনে আরার নিকট এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সে সময় ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খাঁনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকাল ৪টার দিকে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো: আবু তালেব মনোনয়নপত্র জমা দেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের এই প্রার্থী। এ সময় তাঁর সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক আলী আজম মো: আবু বকর, সেক্রেটারি আব্দুল আওয়াল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিন বিকেলে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রনি মনোনয়নপত্র জমা দেন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তার তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন।
এছাড়া ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন সোমবার তাঁর মনোনয়নপত্র জমা দেবেন এবং জামায়াতে ইসলামীর বাকি তিনটি আসনে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ধানের শীষ প্রতিকের শেষ নির্বাচনী গণমিছিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে...

Photo

দেশে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম শুরু

এফএনএস: দেশে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক...

Photo

ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: তুই বলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরীতে মো. সজীব...

Photo

কালীগঞ্জে শিবনগরের তোতার মিলে হলুদে ভেজাল

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার শিবনগরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত