সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

উচ্চকন্ঠ   07-May-2026   55

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার সঠিক ও ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত জমির মালিক আলহাজ্ব শহিদুল ইসলাম, আশিকুল আলম, আব্দুল মালেক, আব্দুল গণি, নাজিম উদ্দিন, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন বিশ্বাস, শরিফুল ইসলাম শরিফ, মামুনুর রহমান রনি, বদরুজ্জামান বদু, ফরিদুল ইসলাম, সৈয়দ মুয়াম্মার আল গাদ্দাফী, মোফাজ্জল হোসেন, সোহরাব হোসেন, মুক্তার হোসেন, ওহিদুল ইসলাম, শাহজাহান আলীসহ আরও অনেকে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় তাদের ব্যবসায়িক ও আবাসিক জমি বাস্তব বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে অধিগ্রহণ করা হচ্ছে। তাদের দাবি, সংশ্লিষ্ট এলাকার জমির বর্তমান বাজারমূল্য কোটি টাকারও বেশি হলেও সরকার নির্ধারিত ক্ষতিপূরণ সেই তুলনায় অত্যন্ত কম। এতে তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।
জমির মালিকরা বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তারা সহযোগিতা করতে চান, তবে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। এ কারণে তারা জমি ও স্থাপনার মূল্য পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক নোমান হোসেন ক্ষতিগ্রস্তদের বক্তব্য শুনে বিষয়টি পুনঃতদন্তের আশ্বাস দেন।

office@ukantho.com


Photo

ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর

এফএনএস: রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের...

Photo

কোটচাঁদপুরে সৎ মায়ের বিষে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে সৎ...

Photo

সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

এফএনএস:সিলেটের গোলাপগঞ্জে প্রকাশ্য দিবালোকে সাহিদা বেগম (২৩) নামে...

Photo

ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঝিনাইদহ শহরের বিপণিবিতান, গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস চললেও থেমে নেই কেনাকাটার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত