রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

মাহফুজ-আসিফকে সরকার থেকে সরে যেতে বললেন এনসিপি নেত্রী

উচ্চকন্ঠ   08-May-2025   62

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সরে আসা উচিত বলে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। ফেসবুক পোস্টে এই এনসিপি নেত্রী লেখেন, এনসিপির কেউ না, জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাজনূভা হয়ে বলছি, মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত। তারা যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থি নাই। আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করেন। জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন। তিনি লেখেন, আমিই এত মর্মাহত, শহীদ, আহতদের কেমন লাগছে তাদের চোখের সামনে আসামিরা দাপটের সঙ্গে মাথা উঁচু করে পালাচ্ছে। আমার মনে হয় আমাদের আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে। কারণ জুলাই শেষ হয় নাই আদৌতে জুলাই এখনও চলছে।

office@ukantho.com


Photo

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আবারও গুজব ছড়াচ্ছে ভারত: প্রেস উইং

এফএনএস: অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারত আবারও গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে...

Photo

রাষ্ট্রপতি দলীয় হবেন নাকি বাইরের কেউ, সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

এফএনএস: দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে নানা আলোচনা চলছে। বিএনপি...

Photo

মাদকবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা ঝিনাইদহের নতুন জেলা প্রশাসকের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি)...

Photo

আ.লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই ঐক্য জোটের আত্মপ্রকাশ

এফএনএস: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত