মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে একজনকে গুলি করে হত্যা চেষ্টা

উচ্চকন্ঠ   25-Mar-2025   42

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে মতিয়ার রহামান নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার ভোরে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিতে আহত মতিয়ার রহামানকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, মতিয়ার রহমান ভোররাতে সেহরী খাওয়া শেষে বাড়ির পাশের একটি দোকানে যায়। সেসময় ওৎ পেতে থাকা দুর্ববৃত্তরা তাকে লক্ষ করে ৩টি গুলি বর্ষণ করে। একটি গুলি তার শরীরে লাগে। কে বা কারা গুলি করেছে তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ জানায়। পূর্বশত্রুতার জেরে তরিকুলকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর স্বজনরা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে শুনেছি। তবে কে বা কারা গুলি করেছে তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে। দ্রুতই আসামীকে আটক করা সম্ভব হবে বলেও জানান তিনি।

office@ukantho.com


Photo

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

এফএনএস: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে...

Photo

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কালীগঞ্জ উপজেলা ও পৌর কমিটি গঠন

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান...

Photo

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামির ৭ দিনের রিমান্ড আবেদন

এফএনএস: মাগুরায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদের...

Photo

ইয়াবা-ফেনসিডিলের ছোবলে বিপন্ন কালীগঞ্জ, প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা, কার্যকর পদক্ষেপ না নিলে সৃষ্টি হতে পারে জনরোষ

হাবিব্ ওসমান, নিজস্বক প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দিন দিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত