বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

একটি বিশেষ রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়: সালাহউদ্দিন

উচ্চকন্ঠ   17-Jan-2026   72

Photo

এফএনএস:একটি রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়, কিন্তু বিএনপি তাদের সেই সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।গতকাল শনিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।সালাহউদ্দিন আহমদ বলেন,গণতন্ত্র উত্তরণের পথে যারা বাধা সৃষ্টি করছে, তাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না। নির্বাচন কমিশনকে (ইসি) বলবো সমতা আনতে।গণতন্ত্র উত্তরণের পথে বাধাগ্রস্তকারীদের উদ্দেশ্য সফল হবে না। দেশে গণতন্ত্র ফিরবেই। বিএনপির ভদ্রতাকে দুর্বল ভাবা ঠিক নয়। আমরা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই।তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমাদের কর্মসূচি সাময়িক স্থগিত করেছি। কিন্তু কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে দেখেছে। এটা আমাদের ভদ্রতা এবং তাদের উদ্দেশ্য হলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ও নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করা।শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশ ‘মৃত্যু উপত্যকায়’ পরিণত হয়েছিল।বহু মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। জাতি এসব ঘটনার কথা স্মরণ করবে এবং সব গুম-খুনের বিচার নিশ্চিত করতে হবে।নিজের বন্দিজীবনের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, আমি ফিরে এসেছি। অনেকেই ফিরে আসেননি। অনেক সময়ই আল্লাহর কাছে দোয়া করে বলেছি, আমার পরিবারের সদস্যদের কী আর কখনো দেখতে পারবো না? তারা কী আমার কবর জিয়ারতের সুযোগ পাবে না? আল্লাহ সেই দোয়া কবুল করেছেন।এ ধরনের নির্যাতনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।মতবিনিময় সভায় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিতের দাবি জানান।

office@ukantho.com


Photo

২০ শতাংশ শুল্ক সরকারের সফলতা: আসিফ নজরুল

এফএনএস: ৩৫ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টিকে অন্তর্বর্তী...

Photo

নিহত ইউনুচ ও মহব্বতের বাড়িতে জয়ন্ত কুন্ডু ও মজিদ: বিচারের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত...

Photo

আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরায় হাসপাতালে অনুপস্থিত চিকিৎসককে চাকরিচ্যুত

এফএনএস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন...

Photo

সিলেটে সাদাপাথর লুট, বিএনপি নেতার পদ স্থগিত

এফএনএস: সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটপাটের ঘটনায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত