বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সিলেটে সাদাপাথর লুট, বিএনপি নেতার পদ স্থগিত

উচ্চকন্ঠ   12-Aug-2025   57

Photo

এফএনএস: সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করা হয়েছে। গত সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির আদর্শ ও নীতি পরিপন্থি অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পদ স্থগিতের পর সাহাব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এজন্য বক্তব্য পাওয়া যায়নি। গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকেই সিলেটের অন্যান্য পাথর কোয়ারির মতো সাদাপাথরেও শুরু হয় ব্যাপক লুটপাট। আর লুটপাটে বিএনপি নেতাদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পর্যটনকেন্দ্র সাদাপাথর হিসেবে পরিচিত ধলাই নদের উৎসমুখে বিপুল পরিমাণ পাথর জমা হয়েছিল। লাগামহীন লুটপাটের কারণে ক্ষত-বিক্ষত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। দিনের বেলা প্রকাশ্যেই সেই সব পাথর নৌকা করে নিয়ে লুট করা শুরু হয়। এখনো প্রতিদিন শত শত নৌকা দিয়ে লুটের পাথর পরিবহন করা হচ্ছে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এফএনএস:চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান (৪১) নামের...

Photo

এই নির্বাচনের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হবে: মির্জা ফখরুল

এফএনএস: নির্বাচনের তফসিল ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। গতকাল...

Photo

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জামায়াতের ডা: তাহের

এফএনএস: জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ...

Photo

ইউনুচ ও মহব্বত হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী রাজ্জাক মোল্লা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত