শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি

উচ্চকন্ঠ   23-Apr-2025   50

Photo

এফএনএস: কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ডেথ রেফারেন্স এবং দন্ডের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি হয়েছে। বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে মামলার পেপার বুক পড়েন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা। আসামি পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। এর আগে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠান। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় করা মামলার বিচার শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুজনকে মৃত্যুদন্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দিয়ে রায় দিয়েছিলেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, টেকনাফ থানায় পুলিশের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন। পরে নিয়ম অনুসারে মৃত্যুদন্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার যাবতীয় কার্যক্রম হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দন্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করেন।

office@ukantho.com


Photo

ডাকসু-জাকসুর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা...

Photo

মৃত্যুকালীন জবানবন্দিতে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন ভ্যান চালক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ইব্রাহীম মন্ডল...

Photo

ঝিনাইদহে নিরাপদ উচ্চ ফলনশীল ফসল উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

শাহিনুর রহমান পিন্টু, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহে কৃষকদের অংশগ্রহনে...

Photo

জনবল সংকটে দশ বছর ধরে বন্ধ ঝিনাইদহের শৈলকুপার মিনি মৎস্য হ্যাচারী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জনবল সংকটে দশ বছর ধরে বন্ধ ঝিনাইদহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত