শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

উচ্চকন্ঠ   06-Apr-2026   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে জসিম উদ্দিন নামে এক ভারতীয় নাগরিকসহ ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন এসব নাগরিকদের আটক করে।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ভারতীয় নাগরিক জসিম উদ্দিন ভারতের হুগলী জেলার পান্ডুয়া থানার বাটিকা গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তার কাছ থেকে আধারকার্ড, ভারতীয় পাসপোর্ট, ভারতীয় পরিচয়পত্র ও ভারতীয় রুপি উদ্ধার করেছে।
আটক বাংলাদেশিরা হলেন, খুলনার তেলখাদা উপজেলার ধানখালী গ্রামের সবুর হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২৮), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা গ্রামের মৃত খোকন ফকিরের ছেলে সগির ফকির (২৭), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী গ্রামের চাঁন মিয়ার ছেলে রাসেল (৩৭), গোপালগঞ্জ সদর উপজেলার বড়খোলা গ্রামের সুশান্ত গোলদারের ছেলে সুমন গোলদার (২০), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার খেজুরবাড়ী গ্রামের কিরস চন্দ্র মন্ডলের ছেলে অশোক কুমার মন্ডল (৫২), রাজবাড়ীর গোয়ালন্দ থানার হাবিব মন্ডলপাড়া গ্রামের তোরাপের ছেলে শামীম (৪৬) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে চিত্ত রঞ্জন বিশ্বাস (৩৯)। এ ছাড়া আটক বাকি তিন বাংলাদেশি নাগরিকের মধ্যে ১ জন নারী ও ২ জন শিশু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল থেকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও কুসুমপুর বিওপি’র বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযানকালে রোববার বিকালে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের হুদোপাড়া এলাকার একটি ভুট্টোক্ষেতে অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। এ ছাড়া পলিয়ানপুর বিওপির পৃথক অভিযানে ৪ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং দুইজন শিশু রয়েছে।
অপরদিকে কুসুমপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী পেপুলবাড়িয়া গ্রামের ধানক্ষেতে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশি কে আটক করে। আটককৃতরা ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, বাগেরহাট, রাজবাড়ী এবং ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার বাসিন্দা। পরে আটক ১১ জনকে বিজিবি মহেশপুর থানায় সোপর্দ করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলো বলে বিজিবির সূত্রে আমরা জানতে পেরেছি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ২ শতাধিক চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় দুই শতাধিক দুস্থ...

Photo

খামারাইল ইসালে সাওয়াব মাহফিলের ৮৮ তম বার্ষিক জলসা ১৯ নভেম্বর

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: খামারাইল ইসালে সাওয়াব মাহফিলের ৮৮...

Photo

চট্টগ্রামে ভাগনিকে হত্যার পর খালা-খালুকে হত্যার চেষ্টা

এফএনএস: চট্টগ্রামের চন্দনাইশে ভাগনিকে (খালাতো বোনের মেয়ে) হত্যার পর...

Photo

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ, চালক আটক, সহযোগী পলাতক

এফএনএস: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত