শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

রিটার্ন জমা দেওয়ার সময় আরও ১৫ দিন বাড়লো

উচ্চকন্ঠ   30-Jan-2025   47

Photo

এফএনএস: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন সাধারণ করদাতারা। আর কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন মার্চ মাসের ১৬ তারিখ পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে। ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে এক মাস সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। পরে আরও এক মাস বৃদ্ধি করে ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এবার এনবিআর নতুন করে আরও ১৫ দিন সময় বাড়ালো। এর ফলে ব্যক্তি করদাতারা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া কোম্পানি কর দাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় ২৫ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১৬ মার্চ করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩১ জানুয়ারি। আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির ফলে অনলাইন ও অফলাইন উভয় প্রকার রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোম্পানি ছাড়া সব করদাতা জরিমানা ছাড়া ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। প্রসঙ্গত , এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারা দেশের সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সারা দেশের সব মোবাইল টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং ওই আদেশে উল্লেখিত বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

office@ukantho.com


Photo

চাপরাইল মিয়াবাড়ি মাদ্রাসার উদ্দোগে কম্বল বিতরণ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের চাপরাইল...

Photo

কোটচাঁদপুরে বস্তাভর্তি রহস্যজনক মাংস উদ্ধার, এলাকায় আতঙ্ক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী...

Photo

মালিয়াট ইউনিয়নে জামায়েত ইসলামীর নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ১৪ অক্টোবর মঙ্গলবার ঝিনাইদহ...

Photo

এক মোটরসাইকেলে ৪ জন, বাসের ধাক্কায় মা ও মেয়েসহ নিহত ৩, আহত ১

এফএনএস: রংপুরের কাউনিয়ায় বাসচাপায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত