সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

এনসিপির সংগঠকের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

উচ্চকন্ঠ   20-Jul-2025   34

Photo

এফএনএস: চট্টগ্রামের বাঁশখালীতে জুলাই পদযাত্রার প্রচারণা চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সংগঠকের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানার দক্ষিণ পাশে ফরহাদ-নোমান ভবনের সামনে এ ঘটনা ঘটে। মারধরে এনসিপির বাঁশখালীর সংগঠক তানভীর কাদের সিকদার (২৩) আহত হয়েছেন। তানভীর উপজেলার শীলক‚প ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফজলুল কাদের সিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী কক্সবাজারের চকরিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বক্তব্য দেন। এ বক্তব্যের জের ধরে গত শনিবার রাতে বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার থেকে বিক্ষোভ ও মশাল মিছিল বের করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ‘এনসিপির গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘নাসিরউদ্দীনের গালে গালে, জুতা মারো তালে তালে’,- বলে ¯েøাগান দেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা নাসিরউদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করে। এনসিপির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক বলেন, বাঁশখালী উপজেলায় জুলাই পদযাত্রার প্রচারণা চালানো হচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে বিএনপির নেতাকর্মীরা বাঁশখালী পৌরসভা এলাকায় গিয়ে ব্যানার কেড়ে নেন। প্রতিবাদ করলে সংগঠক তানভীর কাদের সিকদারকে মারধর করেন। এ বিষয়ে আহত তানভির কাদের সিকদার বলেন, জুলাই পদযাত্রা উপলক্ষে দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে প্রচারণা চালাচ্ছিলাম। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক ও বাঁশখালীর গÐামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলীর অনুসারীরা এসে ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে দেন। তারা আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে গেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক ও গÐামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী হামলা ও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। আমার কোনো নেতাকর্মী হামলা কিংবা মারধরের ঘটনার সঙ্গে জড়িত নন। এই বিষয়টি আমি শুনি নাই। তবে তিনি বলেন, আমাদের কর্মীরা শান্তিপূর্ণ মশাল মিছিল করে যার যার বাড়িতে চলে গেছেন। কেউ যদি হামলার কথা বলে থাকে, এটি মিথ্যাচার। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে মাথা ফাটানো ও ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে আমি জানি না। বিস্তারিত খোঁজ নিচ্ছি। এদিকে, সালাহ উদ্দিন আহমদকে ইঙ্গিত করে নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যের জেরে চট্টগ্রাম মহানগর ও জেলার বেশ কয়েকটি উপজেলায় বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রাত সাড়ে ১০টার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রদল। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে জেলার পটিয়া, বাঁশখালী, আনোয়ারাসহ বেশ কয়েকটি উপজেলায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এনসিপির উদ্যোগে রোববার চট্টগ্রাম নগরীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নগরের বিপ্লব উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

office@ukantho.com


Photo

কোন ব্যক্তি-দলের জন্য নির্বাচন আগানো-পেছানোর অবস্থা নেই: সারজিস

এফএনএস: ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা করছেন...

Photo

অনলাইন জুয়ায় হেরে যুবকের আত্মহত্যা

এফএনএস: অনলাইন জুয়া খেলায় হেরে হৃদয় দেব (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।...

Photo

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী (কুঠিবাড়ি)...

Photo

ফ্যাসিস্টের গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: সারজিস

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত