সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

বিনোদন

ফরিদা পারভীনের মৃত্যুতে লোকসংগীতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   14-Sep-2025   74

Photo

এফএনএস: লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, দেশের বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের ইহধাম ত্যাগে সংগীতজগতে এক অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের কিংবদন্তিতুল্য লালনগীতি শিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন বাউল গানের মূর্ছনায় সংগীতপ্রিয় মানুষদের আপ্লুত করেছেন। তার কণ্ঠে গাওয়া গানগুলি সংগীতপ্রিয় মানুষদের দীর্ঘকাল মুগ্ধ করবে। লালনগীতি ছাড়াও শিল্পী জীবনে প্রয়াত ফরিদা পারভীন নানামাত্রিক গান গেয়ে অগণিত মানুষের ভালবাসা লাভ করেছেন বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, তার মৃত্যুতে লোকসংগীত ও সংস্কৃতির ভুবনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। ফরিদা পারভীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, ভক্ত ও শুভাকাক্সক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান ফখরুল। গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ফরিদা পারভীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

office@ukantho.com


Photo

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: লুৎফুজ্জামান বাবর

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন...

Photo

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

এফএনএস: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে...

Photo

জকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএসসহ ১৫ পদে শিবিরের জয়

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল...

Photo

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে নড়াইলে নার্সদের মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত