রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়: রিজভী

উচ্চকন্ঠ   01-Feb-2025   43

Photo

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব মন্ত্রণালয়ে কমিটি গঠন করা নয়, তাদের দায়িত্ব ক্যাম্পাসে। এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মন্ত্রণালয়, জেলা অফিস, ডিসি অফিসে বৈষম্যবিরোধী ছাত্ররা কমিটি গঠন করলে ব্যবসায়ী ও অন্যরা স্বার্থের জন্য ছাত্রদের পেছনে ছুটবে বলেও মনে করেন তিনি। গতকাল শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী হলে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, দেশে দিন দিন শঙ্কা বাড়ছে। কেউ অন্যায় করলে গ্রেপ্তার করা হোক। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মেরে ফেলবে কেন? শেখ হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন হবে? ড. ইউনূসের সরকার নির্বাচিত সরকার না হলেও তাদের প্রতি রাজনৈতিক দল ও এদেশের মানুষের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার (ড. ইউনূস) আমলে শেখ হাসিনার শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যাকাÐ কোনো অবস্থাতেই কাম্য নয়। তাই অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। হাসিনা সরকারের পতন নিয়ে ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধেও ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে।

office@ukantho.com


Photo

আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া...

Photo

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে-রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্তর...

Photo

লক্ষ্মীপুরে নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এফএনএস: লক্ষ্মীপুর সদর উপজেলায় নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই জামায়াতে...

Photo

গা ঢাকা দিয়েছে রনি সহ অন্যরা: সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের চাঞ্চল্যকর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত