সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বগুড়ায় নাহিদকে পেয়ে কাঁদলেন শহীদ পরিবারের সদস্যরা

উচ্চকন্ঠ   05-Jul-2025   58

Photo

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের পর্যটন মোটেলে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। নাহিদ ইসলামকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন অনেকে। এ সময় তারা গণঅভ্যুত্থানে নিহত স্বজনদের জন্য দ্রæত বিচার এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে শহীদদের আত্মত্যাগ ও মর্যাদা নিশ্চিত করা হবে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র-জনতার ওপরে গুলি চালিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, বছর ঘুরে আবার এসেছে জুলাই। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদদের শ্রদ্ধা জানানোর দিনগুলো আমরা পালন করব। নাহিদ আরও বলেন, শহীদ পরিবারগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক চিরন্তন। বর্তমান সরকার হোক বা ভবিষ্যতের সরকার, সব সরকারেরই দায়িত্ব হবে এসব পরিবারের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা। সাক্ষাৎ শেষে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে সাতমাথায় পথসভার আয়োজন করা হয়। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত...

Photo

ঝিনাইদহে ধান ঝাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বৈদ্যুতিক ফ্যানে ধান ঝাড়তে...

Photo

নড়াইলে স্বামীর হাতুড়ির আঘাতে স্ত্রী নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় পারিবারিক...

Photo

সূক্ষ্ম চালে বাজিমাত ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ ও সিএম আবজিদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কালো-সাদা ৬৪ ঘরের ক্যানভাসে প্রখর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত