মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়া কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: রাশেদ খান

উচ্চকন্ঠ   30-Nov-2025   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারের নীতিনির্ধারণ নিয়ে প্রশ্ন তুলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার উদ্যোগ কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়। উন্নয়ন নয়, এটি নির্ভরতাকে বাড়াবে। জনগণ এ ধরনের সিদ্ধান্ত মেনে নেবে না।
শনিবার (২৯নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।
সেসময় সরকারের উপদেষ্টাদের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা কিছু উপদেষ্টার বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও অনিয়মের অভিযোগ উঠছে। ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, এসব অভিযোগের স্বচ্ছ তদন্ত প্রয়োজন।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান আরও বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা, শ্রদ্ধা ও প্রার্থনা আজ সারাদেশে এক শক্তিশালী ধারা তৈরি করেছে। তিনি দীর্ঘদিন ধরে অবিচার ও নির্যাতনের মুখোমুখি থেকেও দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় অটল থেকেছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যর্থতা, স্বৈরাচারী শাসন ও জনবিচ্ছিন্ন রাজনীতির কারণে আজ তার হয়ে কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া দুষ্কর বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও তিনি বলেন, খালেদা জিয়া এ দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা-সুরক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রতীক। রাষ্ট্রশক্তির সব চাপ, ষড়যন্ত্র ও নিপীড়নের মুখেও তিনি দেশ ছেড়ে যাননি। আজ তার অসুস্থতায় পুরো জাতি উদ্বিগ্ন ও প্রার্থনায় নিমগ্ন।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৬ বছরে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট হয়েছে। আগামী দিনে দলমত নির্বিশেষে জনস্বার্থে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং দুর্নীতি-দুর্বৃত্তায়ন সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।
আর আপনাদেরকে নেতার পিছনে ঘুরা লাগবে না, নেতা আপনার পিছনে ঘুরতে বাধ্য থাকবে এ কথা বলেন রাশেদ খান।
এর আগে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ বাজারে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন রাশেদ খান। উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী, পেশাজীবী অধিকার পরিষদের জেলা সভাপতি রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

মাদকসেবী বখাটে সন্তানকে পুলিশে দিলেন বাবা

এফএনএস: লাগামহীন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত সন্তানকে পুলিশের...

Photo

নড়াইলে শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে “শহীদ আবু সাইদ দিবস”...

Photo

হঠাৎ কক্সবাজারে ৬ এনসিপি নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজব

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তির দিনে পূর্বঘোষণা ছাড়াই রহস্যজনকভাবে...

Photo

জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইন চেষ্টা বিএসএফর, প্রতিহত বিজিবির

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত