সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

উচ্চকন্ঠ   14-Jun-2026   38

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহ।
কর্মসূচিতে সনাক, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়েস গ্রুপের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক ঝিনাইদহের সভাপতি এন. এম. শাহজালাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়েস দলনেতা শাহিন আলম এবং স্বাগত বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি নাসরিন ইসলাম।
অনুষ্ঠানে টিআইবির প্রণীত ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য সুরাইয়া পারভীন মলি। তিনি বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং এ সমস্যা নিরসনে টিআইবির বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় বিষয়ক এসিজি সমন্বয়ক রুহুল আমিন, কালিকাপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসিজি সদস্য নার্গিস সুলতানা এবং খান-এ-খোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয়ক সহ-সমন্বয়ক নূর ইসলাম পাখি।
বক্তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনা খাতে নিয়োজিত শিশুরা প্রতিনিয়ত নানা স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছে। প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাব, নীতিমালার দুর্বল বাস্তবায়ন এবং পর্যাপ্ত তদারকির অভাবে শিশুশ্রম নিরসনে কাক্সিক্ষত অগ্রগতি অর্জিত হচ্ছে না। এ খাতে শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সনাক সদস্য এম. সাইফুল মাবুদ বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি, নীতিমালার সীমাবদ্ধতা এবং তদারকির ঘাটতি দূর করার আহ্বান জানান। ইয়েস সদস্য মেহেরব হাসান আকাশ বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে টিআইবির সুনির্দিষ্ট সুপারিশসমূহ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে এন. এম. শাহজালাল বলেন, দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় অনেক সুবিধাবঞ্চিত শিশু জীবিকার তাগিদে বর্জ্য সংগ্রহ ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। শিশুশ্রম নিষিদ্ধে আইন থাকলেও মাঠপর্যায়ে যথাযথ নজরদারি ও প্রয়োগের অভাবে তা কার্যকর হচ্ছে না। তিনি সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে ওয়ার্ডভিত্তিক কঠোর তদারকি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান এবং আইন প্রয়োগের মাধ্যমে দ্রুত শিশুশ্রম নির্মূলের দাবি জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

office@ukantho.com


Photo

ইন্টারপোলের সহযোগিতায় আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের হাতে পাচার হওয়া যুবক ফিরলেন দেশে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের...

Photo

আরও এক পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

এফএনএস: সিলেট জেলার সাবেক পুলিশ সুপার বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি...

Photo

ঈদ করা হলোনা শিশু ফাতেমার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঈদ করতে নানার বাড়িতে যাচ্ছিল শিশু ফাতেমা...

Photo

তরুণদের সংগঠিত করতে জাতীয় যুব কাউন্সিলের দেশব্যাপী পরিকল্পনা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: তরুণদের ঐক্য, নেতৃত্বের বিকাশ, দক্ষতা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত