রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর

উচ্চকন্ঠ   11-Apr-2025   67

Photo

এফএনএস: আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকূপায় আবারো দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সঙ্গে রইচ উদ্দিন সমর্থকদের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত বৃহস্পতিবার রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এরপর শুক্রবার সকালে আবারো উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। এতে অন্তত ২০ জন আহত হন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে শৈলক‚পা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকূপা থানার ওসি মাছুম খান জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ তৎপর রয়েছে।

office@ukantho.com


Photo

আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, ড. ইউনূসকে বলেন মোদী

এফএনএস: শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি...

Photo

কালীগঞ্জে নামাজ আদায়কালে দুর্গাপুর জামে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর...

Photo

কালীগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে...

Photo

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ, টিউলিপকে ইলন মাস্ক

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত