প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রেলপথ চাই বাস্তবায়ন পরিষদ
উচ্চকন্ঠ 19-Jun-2025 38
বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়ালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন । বুধবার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঝিনাইদহ শহরে রেলপথ স্থাপনের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ করে ।
সেসময় উপস্থিত ছিলেন “ঝিনাইদহ শহরে রেলপথ চাই” বাস্তবায়ন পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে রেল আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আরিফা ইয়াসমীন লিম্পা, যুগ্ম-সাধারণ সম্পাদক ইফাজ তানভির মিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ইনজামুল হক, কার্যকরী সদস্য জাহান লিমন, মুন্ন হোসেন , সাজিদ মাহমুদ, ওবায়দুল্লাহ ও পারভীন সুলতানাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়াও সেসময় শহরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
office@ukantho.com