শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খিলক্ষেতে শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনির শিকার যুবককে আটক

উচ্চকন্ঠ   19-Mar-2025   77

Photo

এফএনএস: রাজধানীর নীলক্ষেতে ছয় বছরের যে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে, তার ফরেনসিক সম্পন্ন করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় গণপিটুনির শিকার হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন যুবক অভিযুক্ত রবিউল ওরফে জান মিয়াকে আটক দেখিয়েছে পুলিশ। তাকে পুলিশি পাহারায় ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিউলের মাথা শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে, এ মুহূর্তে মব জাস্টিসের শিকার যুবকের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন সেখানে কর্তব্যরত চিকিৎসক। খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন বলেন, অভিযুক্ত জান মিয়ার অবস্থা সংকটাপন্ন। ঢাকা মেডিকেল চিকিৎসাধীন জান মিয়াকে আটক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। এর আগে, গত মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেতে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে জান মিয়া নামের ওই যুবককে খিলক্ষেত মধ্যপাড়া থেকে হেফাজতে নিয়েছিল পুলিশ। কিন্তু থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা ও ওই যুবককে ছিনিয়ে নিয়ে ব্যাপক মারধর করা হয়। পরে আহত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রিয়াজুল হক বলেন, খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে আটক যুবককে ছিনিয়ে নিয়ে মারধরে জড়িতদের বিরুদ্ধেও মামলা হবে। আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। মব জাস্টিসের নামে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। গত রাতে যুবককে মারধরে জড়িতদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে আগেই নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

office@ukantho.com


Photo

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

এফএনএস: কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত...

Photo

দেশকে অস্থির করার জন্য পেছন থেকে কিছু লোক কাজ করছে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৯১ সাল থেকে...

Photo

কালীগঞ্জে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় মালিকের মৃত্যু

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচানপুর...

Photo

ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: “ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি”—এ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত