মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ কালীগঞ্জে শিশু গিফারীকে কুপিয়ে জখম, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   12-Apr-2025   65

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: বিলে মাছ ধরাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্র গিফারীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, মনোহরপুর গ্রামের এক ব্যক্তি শিশু গিফারীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় গিফারীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিধায় তাকে যশোর সদর হাসপাতালের রেফার করেন।সেখানে তার অবস্থা আরো অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয় বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে ১১ নম্বর রাখালগাছি ইউনিয়নের কুল্যাপাড়া গ্রামের সর্বস্তরের জনসাধারণ।
বিক্ষোভে বক্তারা বলেন, "ঝিনাইদহ কালীগঞ্জে একের পর এক খুন, হত্যা চেষ্টা, চুরি, ডাকাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলেও পুলিশ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। বক্তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।"
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার উচ্চকণ্ঠকে বলেন, ঘটনার পরপর ভুক্তভোগী গিফারীর পরিবার লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেন।আমরা মামলা হিসেবে সেটি সাথে সাথে গ্রহণ করে তদন্ত শুরু করি। প্রাথমিকভাবে বাদী আসামিদের সনাক্ত করতে পারেননি। এ মামলায় এজারভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে । আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হব।

office@ukantho.com


Photo

ফোনে কথা বলার সময় কালীগঞ্জে ট্রেনে কেটে ব্যবসায়ী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রিতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজারে ট্রেনে...

Photo

লোহাগড়ায় মাসুম হত্যার বিচারের দাবিতে নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: সন্তান মাসুমকে নির্মমভাবে...

Photo

বটগাছের ডালে ঝুলে ছিলো ট্রাক ড্রাইভারের মরদেহ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে ১১ নম্বর রাখালগাছী ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: রবিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত