রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে গরিব কৃষকের ধান কেটে দিল কৃষকদলের নেতাকর্মীরা

উচ্চকন্ঠ   16-May-2026   54

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের মাঠে পানি জমে থাকা ১ বিঘা জমির ধান নিয়ে বিপাকে পড়েছিলেন দরিদ্র কৃষক রফি উদ্দিন। আর্থিক অস্বচ্ছলতার কারনে ধান কাটা মজুরি খুজে পাচ্ছিলেন না। অসহায় এ কৃষকের পাশে এসে দাড়ালেন কালীগঞ্জ পৌর কৃষদলের নেতাকর্মীরা । শুক্রবার সকাল ৮ টার দিকে কৃষক রফি উদ্দিনের ধান কাটা শুরু করেন পৌর কৃষকদলের আহ্বায়ক ক্বারি ফুরকান আলী , সদস্য সচিব ইয়ানুর রহমানসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী । সে সময় ধান কেটে শুকনা স্থানে নিজেরাই তুলে দেন তারা ।

কৃষক রফি উদ্দিন বলেন, আমার এই ১ বিঘা জমির ধানই পরিবারের জন্য ভরসা । ককেয়দিন ধান পানিতে ডুবে থাকলেও মাঠ থেকে ধান কেটে ঘরে আনার সাধ্য আমার ছিল না। কৃষকদলের নেতাকর্মীরা আজ আমার ধান কেটে দিয়েছে। এবং বাড়িতে পৌছে দেওয়ার কথাও বলেছে । তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

কালীগঞ্জ পৌর কৃষকদলের আহ্বায়ক ক্বারি ফুরকান আলী জানান, দরিদ্র কৃষকের ধান ঘরে তুলে দেওয়া পর্যন্ত দায়িত্ব নিবেন তারা । তাছাড়া তাদের এ কাজ চলমান থাকবে বলেও জানান তিনি ।

কালীগঞ্জ পৌর কৃষকদলের সদস্য সচিব ইয়ানুর রহমান বলেন, বৈরী আবহাওয়া যেসব কৃষকরা ধান নিয়ে বিপদে আছেন , আমরা তাদের পাশে থাকবো । আমাদের এ কাজ চলমান থাকবে ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামান আসাদ আইনের লড়াই থেকে সংসদের প্রত্যাশা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে জাতীয় সংসদ...

Photo

আদালতের রায়ের প্রতিবাদ ও কারিগরি ছাত্রদের ছয় দফা দাবীতে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রাতিবেদক, ঝিনাইদহ: ছয় দফা দাবীতে ঝিনাইদহে সড়ক...

Photo

কালীগঞ্জে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির...

Photo

পটুয়াখালীতে ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা

এফএনএস: পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত