রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জের গনসমাবেশ

উচ্চকন্ঠ   11-Nov-2025   67

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নের প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০ (নভেম্বর) বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুর আগেই বিকেল থেকেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
নড়াইল পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ বলেন, ২৩৭টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। আমি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকারের সুযোগ পেয়েছি। আশা করছি, তরুণ নেতৃত্ব হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে মনোনয়ন দিবেন।
তিনি আরো বলেন আমার তিন প্রজন্ম বিএনপির রাজনীতি করছি আমার পরিবার সম্পর্কে আপনারা সব জানেন।আমি বা আমরা কেমন। আমি কোনোদিন কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সরকারি বরাদ্দ লুটপাট করেনি। দলীয় নেতাকর্মীসহ কেউ আমার নামে কোনো অনিয়মের কথা বলতে পারবেন না। আমি মনোনয়ন পেলে নড়াইল-২ আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।
এ সময় বক্তব্য প্রদান করেন জেলা কৃষক দলের সাবেক আহবায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান৷ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমুখ।
এ সময় সংসদীয় আসন নড়াইল-২ এর বিভিন্ন এলাকা থেকে হাজার-হাজার দলীয় নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ২১ সদস্য...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে হত্যা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

বাগেরহাটে গাছ থেকে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: বাগেরহাটের ফকিরহাটে মুজিবুর রহমান শেখ (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর...

Photo

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদন্ড

এফএনএস: ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে নুরু উদ্দিন মোল্লা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত