রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

প্রভাবশালী নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়া: উল্টো মিথ্যা মামলায় জেল-জুলুমের শিকার ভুক্তভোগী পরিবার

উচ্চকন্ঠ   24-Jan-2026   102

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গ্রিস প্রবাসী রেজাউল হকের সাজানো সংসার তছনছ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী নেতা ও প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। দীর্ঘদিনের পরকীয়া, পৌর এলাকায় গোপন অভিসার এবং পরবর্তীতে প্রবাসীকে মারধরসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনায় এলাকায় তীব্র নিন্দার ঝড় বইছে। প্রভাবশালী মহলের চাপে ভুক্তভোগী পরিবারটি এখন এলাকাছাড়া হওয়ার উপক্রম। গোপন অভিসার ও হাতেনাতে আটক পারিবারিক সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর মন্ডলপাড়ার আবু বক্কর ওরফে বাক্কার ছেলে রেজাউল হক দীর্ঘ দিন ধরে গ্রিসে কর্মরত। প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটে তিনি উপার্জিত অর্থ পাঠাতেন স্ত্রী মমতাজ বেগমের কাছে। বাড়িতে স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই ছেলে রয়েছে। অভিযোগ উঠেছে, স্বামীর অনুপস্থিতিতে মমতাজ বেগম বেলগাছি ইউনিয়নের প্রভাবশালী নেতা কামালের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।রেজাউলকে না জানিয়ে আলমডাঙ্গা পৌর এলাকায় জনৈক শহিদুল ইসলামের বাসা ভাড়া নিয়ে তারা নিয়মিত মেলামেশা করতেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে রেজাউলের মা জোসনা বেগম তাদের অনুসরণ করেন এবং একপর্যায়ে ওই ভাড়া বাসায় মমতাজ ও কামালকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। পরে আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমানের সহযোগিতায় সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। ঘটনা শুনে রেজাউল হক দ্রুত দেশে ফিরে আসেন। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি স্ত্রী মমতাজকে ঘরে তুলতে চাইলেও মমতাজ দাবি করেন তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা। প্রমাণ হিসেবে তিনি একটি মেডিকেল সার্টিফিকেট ও অডিও ফুটেজ প্রদর্শন করেন।
অভিযোগ রয়েছে, এই পরকীয়ার ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় আওয়ামীলীগ নেতা তারা চাঁন ও কামাল একজোট হয়ে রেজাউলকে বাড়ি থেকে তুলে নিয়ে বেলগাছি বাজারে আটকে রেখে ব্যাপক মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগে এবং স্ত্রীর চারিত্রিক অবক্ষয়ে ক্ষুব্ধ হয়ে রেজাউল স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় গ্রিসে পাড়ি জমান।মিথ্যা মামলা ও বৃদ্ধ বাবা-মায়ের আর্তনাদ তালাকনামা হাতে পাওয়ার পর মমতাজ বেগম উল্টো স্বামী রেজাউল হকের নামে চুয়াডাঙ্গা বিজ্ঞ আমলী আদালতে যৌতুক নিরোধ আইন (সিআর-৫১৮/২০২৪) অনুযায়ী একটি মামলা দায়ের করেন। রেজাউল হকের বাবা-মা কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমাদের বউমা ও নাতিরা আমাদের প্রতিনিয়ত মারধর করত। শুধু তাই নয়, আমাদের মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। আমাদের সব টাকা-পয়সা লুট করে নিয়ে আমাদের সর্বস্বান্ত করে দিয়েছে।"
রেজাউল হকের দাবি, কামালের ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য ২ লাখ ৭০ হাজার টাকাসহ বিভিন্ন সময়ে স্ত্রীর মমতাজের একাউন্টে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা পাঠিয়েছেন তিনি। সেই টাকা আত্মসাৎ করতেই এখন তাকে ও তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত মমতাজ বেগম পরকীয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, "আমি তার স্ত্রী না, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা।" অন্যদিকে প্রভাবশালী নেতা কামাল হোসেন দাবি করেন,রেজাউলের করা সব অভিযোগ বানোয়াট এবং মমতাজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে উচ্চশিক্ষিত দুই ছেলের জননী হয়েও মমতাজ বেগমের এমন কর্মকাণ্ড এবং একজন প্রবাসীকে শারীরিক নির্যাতনের ঘটনায় গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। গ্রিস প্রবাসী রেজাউল দেশবাসী ও প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে বুকফাটা আর্তনাদ করে বলেন,"আমি দীর্ঘ ১৮ বছর প্রবাসে থেকে রক্ত পানি করা টাকা পাঠিয়েছি এই বিশ্বাসে যে আমার পরিবার সুখে থাকবে। কিন্তু আমি জানতাম না সেই টাকা দিয়েই আমার স্ত্রী পরকীয়া করবে আর আমাকেই ঘরছাড়া করবে। কামালের মতো প্রভাবশালী নেতার ক্ষমতার দাপটে আজ আমি নিজ ভিটায় পরবাসী। আমার ৩৫-৪০ লক্ষ টাকা আত্মসাৎ করে এখন যৌতুকের মিথ্যা মামলা দিয়ে আমার বৃদ্ধ বাবা-মাকে হয়রানি করা হচ্ছে। আমি কি এই বিচারটুকু পাব না? একজন প্রবাসীর আর্তনাদ কি কারো কানে পৌঁছাবে না?"

office@ukantho.com


Photo

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

এফএনএস: টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে...

Photo

ঝিনাইদহে ৬ লেন সড়ক তৈরীতে ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপুরণের চেক হস্তান্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে...

Photo

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫: ভিডিও অপসারণ এবং নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ

এফএনএস: কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের...

Photo

রুমিন ফারহানার বিরুদ্ধে হেফাজতের মানববন্ধন ও বিক্ষোভ

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত