বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নবগঙ্গা নদী রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিজ হাতে কচুরিপানা পরিষ্কারে বিএনপি নেতা মজিদ বিশ্বাস

উচ্চকন্ঠ   03-Oct-2026   24

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঐতিহাসিক নবগঙ্গা নদী দীর্ঘদিনের অবহেলা, দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে। এরই মধ্যে নদীর বিস্তীর্ণ অংশ ঘন কচুরিপানায় ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ। কোথাও কোথাও নদীর পানির ওপর সামান্য ফাঁকা জায়গাও দেখা যাচ্ছে না। এতে নদীনির্ভর মানুষের দৈনন্দিন জীবনেও দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

নদীর এমন করুণ পরিস্থিতি দেখে ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার কচুরিপানা পরিষ্কারে নেমেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল মজিদ বিশ্বাস। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে তিনি নবগঙ্গা নদীতে নেমে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করেন।

নিজের এই উদ্যোগ সম্পর্কে আব্দুল মজিদ বিশ্বাস বলেন, “শৈশব থেকে আজ ৫৭ বছর বয়স পর্যন্ত এই নদীর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। দীর্ঘদিন ধরে আশা করেছিলাম, নদীটিকে রক্ষায় কেউ না কেউ এগিয়ে আসবেন। কিন্তু তেমন উদ্যোগ না দেখে শেষ পর্যন্ত নিজেই কাজে নেমে পড়েছি।”

তিনি আরও বলেন, সামনে সনাতন ধর্মাবলম্বীদের পূজা অনুষ্ঠিত হবে। নদীতে বিপুল পরিমাণ কচুরিপানা থাকায় প্রতিমা বিসর্জনে সমস্যা সৃষ্টি হতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজ খরচে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন। গত বছরও ব্যক্তিগত উদ্যোগে নবগঙ্গা নদীর কচুরিপানা পরিষ্কার করেছিলেন বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, একসময় নবগঙ্গা নদী ছিল শহরবাসীর জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। নদীতে নৌযান চলাচলসহ নানা কাজে এর ওপর নির্ভরশীল ছিল মানুষ। কিন্তু দীর্ঘদিনের অবহেলায় নদীটির স্বাভাবিক পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে। মজিদ বিশ্বাসের মতো ব্যক্তিগত উদ্যোগ নদী রক্ষায় অন্যদেরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

পরিবেশ সচেতন মহলের মতে, নবগঙ্গা নদীর বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে শুধু ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট নয়। নদী রক্ষায় প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগের পাশাপাশি কার্যকর সরকারি পদক্ষেপ। তবে মজিদ বিশ্বাসের নিজ হাতে নদীতে নেমে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নদী ও পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক সামাজিক বার্তা দিচ্ছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতে 'পার্টনার কংগ্রেস' পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদনের অঙ্গীকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলায় কৃষি ও গ্রামীণ...

Photo

কালিগঞ্জে ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কালিগঞ্জ...

Photo

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের লাশ উদ্ধার

এফএনএস:চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদকে...

Photo

ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায়, আমরা পারবো না: পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত যদি তাকে (শেখ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত