সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালিগঞ্জে ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

উচ্চকন্ঠ   21-Jun-2025   33

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কালিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও খ্যাতনামা চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান এর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
শনিবার (২১) জুন সকাল ১১ টায় থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে একটি ফলের গাছ রোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব সাইফুল ইসলাম ফিরোজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মকসুদুল মোমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ ওসমান আলী বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ রিন্টু মিয়া। ঝিনাইদহ কৃষক দলের যুগ্ন আহবায়ক মীর ফজলে এলাহী শিমুল।
কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বর্ষাকালে গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সারা দেশব্যাপী পাঁচ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে ডাক্তার জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে ঔষধি, নিমগাছ, কাঠাল গাছ, পেয়ারা গাছ, জলপাই গাছ, মেহগুনি গাছ, কদম গাছ রোপন করা হয়।
প্রধান অতিথি ওসমান আলী বিশ্বাস বলেন, ডাক্তার জোবাইদা রহমান একজন মেধাবী চিকিৎসক। তিনি বিসিএসে (স্বাস্থ্য ক্যাডার) প্রথম স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। কিন্তু স্বৈরাচারী সরকার তাকে চাকরিতে থাকতে দেয়নি। তারপরও তিনি সর্বোচ্চ নম্বর ও স্বর্ণ পদকসহ যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ থেকে হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
বক্তারা আরো বলেন, ৫ ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর তার চাকরিতে পুনর্বহলের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি ভবিষ্যতে বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবায় দক্ষতা ও মেধা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
পরে ডাক্তার জোবায়দা রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। তার দীর্ঘায়ু সুস্থতা কামনায় দোয়া করা হয়।

office@ukantho.com


Photo

১০ বছরের মধ্যে এনসিপি সরকারে না গেলে রাজনীতি ছেড়ে দিবো: নাহিদ

এফএনএস: আগামী ১০ বছরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার গঠন...

Photo

গাজায় হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

এফএনএস: ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার...

Photo

কালীগঞ্জের ভোটার হতে আবেদন করলেন রাশেদ খাঁন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ভোটার তালিকায় স্থায়ী ঠিকানা পরিবর্তনের...

Photo

ঝিনাইদহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শুরু, অগ্নি নির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত