রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠনের নেতার অবৈধভাবে ভাইবা পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

উচ্চকন্ঠ   13-Nov-2025   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার অনার্স ৪র্থ বর্ষের ভাইবা পরীক্ষা অবৈধভাবে নেওয়ার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সরকারি কেসি কলেজ চত্বরে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝিনাইদহ কেসি কলেজ শাখার সাধারণ সম্পাদক জিসমুল হক জিসান অনার্স ৪র্থ বর্ষের ভাইবা পরীক্ষা কলেজের বাইরে অজ্ঞাত স্থানে নিয়েছেন। এটি সম্পূর্ণ অবৈধ বলে তারা দাবি করেন।
বক্তারা অবিলম্বে ওই ভাইবা পরীক্ষা বাতিল ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

office@ukantho.com


Photo

বেনজীর কন্যার দুবাইয়ের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

এফএনএস: পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা...

Photo

কালীগঞ্জে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে...

Photo

কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে মুখোমুখি বিজিবি-বিএসএফ

এফএনএস: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ঐতিহাসিক বড়াইবাড়ী...

Photo

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেফতার ২

এফএনএস: লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-গুলি ও ইয়াবাসহ পুলিশের তালিকাভুক্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত