মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   04-Aug-2025   41

Photo

এফএনএস:চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদকে (৭৫) মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবারদুপুর ১২টার দিকে সাবেক সেনাপ্রধানের লাশ পাওয়া গেছে।হারুন-অর-রশীদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তবে তিনি ঢাকায় বসবাস করেন।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, সাবেক সেনাপ্রধান হারুন গত রোববার বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান। বিকাল ৪টায় তিনি চট্টগ্রাম ক্লাবের একটি ভিআইপি কক্ষে ওঠেন। ঘণ্টাখানেক পর তিনি ক্লাব থেকে বেরিয়ে রাত পৌনে ১১টায় ফেরেন। ডেসটিনি-২০০০ লিমিটেড এমডি রফিকুল আমিন বলেন, সোমবার চট্টগ্রামে একটি মামলায় আদালতে হাজিরা ছিল। এজন্য আমাদের চট্টগ্রামে আসা। আদালতে নির্ধারিত সময়ে না যাওয়ায় তার মোবাইলে ফোন করা হলেও ধরেননি। এ কারণে ক্লাব কর্মকর্তারা রুমে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।পুলিশ ও স্বজনদের ধারণা, মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সংঘর্ষে নিহত দুই কর্মী নিয়ে জামায়াত-বিএনপি ঠেলাঠেলী

নিজস্ব প্রতিবেদক: সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুইপক্ষের...

Photo

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল

এফএনএস: বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক নিয়োগ...

Photo

নির্বাচন কমিশন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,...

Photo

মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

এফএনএস: প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ এর উদ্যোগে শনিবার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত