সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল

উচ্চকন্ঠ   22-May-2025   70

Photo

এফএনএস: বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে নারী কোটা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের গত ১৫ মে সই করা প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞানে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগে সুপারিশের ক্ষেত্রে নারী কোটার বিষয়ে নি¤œরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হলো। বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে নারী কোটা থাকবে না। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর পরিশিষ্ট-ঘ এর (ক)-এ বিদ্যালয় অংশের ক্রমিক ২৪-এ ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)’ পদের বিষয়ে এবং (খ)-এ কলেজ অংশের ক্রমিক ১৫-এ ‘শরীর চর্চা শিক্ষক’ পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) ও শর্ত অপরিবর্তিত থাকবে।

office@ukantho.com


Photo

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য নিচ্ছে সরকার

এফএনএস: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, সরকারি চাকরি...

Photo

কালীগঞ্জে শতবর্ষী রেইনট্রি গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল দ্রুত অপসারণের দাবি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ব্যস্ততম...

Photo

নরসিংদীতে রাতে ডেকে নিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা

এফএনএস: নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের...

Photo

ঝিনাইদহের দিঘিরপাড়ে সহিংসতার পর হামলা গ্রেফতার আতংকে বাড়িছাড়া অর্ধশত পরিবার

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেসদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত